শতাধিক মার্কিন শহরে নারীদের প্রতিবাদ

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ০০:৪৩

প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতাগ্রহণের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের শতাধিক শহরসহ বিশ্বের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে নারীরা। শনিবার এই বিক্ষোভ হয়। উইমেনস মার্চ নামের একটি সংগঠন বিক্ষোভের আয়োজন করে। বিক্ষোভের মূল কেন্দ্র ছিল ওয়াশিংটন। অন্যান্য শহরে একই ধরনের বিক্ষোভ করেন নারীরা। নিউ ইয়র্ক ছাড়াও বোস্টন, হিউস্টন এবং বাল্টিমোরসহ শতাধিক শহরে বিক্ষোভের খবর পাওয়া গেছে। এবারের বিক্ষোভে আয়োজকরা ন্যুনতম মজুরি, স্বাস্থ্য কর্মসূচি এবং ভোটাধিকার ইস্যুকে গুরুত্ব দেন। তারা ২০২০ সালেও একই ধরনের বিক্ষোভের প্রস্ততি নেবেন বলে জানিয়েছেন। আগামী বছর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ট্রাম্প দ্বিতীয়বারের মতো লড়াই করবেন। - রয়টার্স