সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার ভোররাতে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বছিরন নেছা (৫৫)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. দীপঙ্কর সাহা জানান, ভাঙ্গা উপজেলার মানিকদহ্ ইউনিয়নের রাজাপুর গ্রামের শেখ শাহজাহানের স্ত্রী বছিরন নেছা শুক্রবার সকালে প্রচণ্ড পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। রাতে স্বামী-স্ত্রী একই বেডে ঘুমিয়ে ছিলেন। ভোররাত ৪টার দিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডের পাশের বারান্দায় ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখে সদরপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠিয়েছে। সদরপুর থানার ওসি শাহিন আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি।
