ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা
ছাগলনাইয়ায় খাল থেকে শনিবার নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। নিহতের নাম মারজানা আক্তার আঁখি বাঁধন (৭)। শুক্রবার সন্ধ্যায় সে নিখোঁজ হয়। উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নিধাকাজী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের দুবাই প্রবাসী বাহার মিয়ার মেয়ে। খবর পেয়ে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
