লালমোহনে মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২১:৫৩

লালমোহন (ভোলা) সংবাদদাতা

লালমোহনে জমিসংক্রান্ত বিরোধের জেরে মারধরে ইউসুফ আলী আরিন্দা (৭০) নামের এক বৃদ্ধ মারা যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার সিকদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।