কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
কিশোরগঞ্জে শনিবার দুপুরে মাগুড়া চেকপোস্টের সুমন বেকারিকে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উত্পাদন ও মেয়াদ উত্তীর্ণ খাবার রাখায় দায়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসান বেগম এ দণ্ডাদেশ দেন। কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
