রাহুলকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় তামিলনাড়ু

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ০০:৪৪

ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীকে সমর্থন করার পিছনে কোনো ভুল নেই। দলের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ভারতের একটি মিডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে তামিলনাড়ুর ডিএমকে নেতা এমকে স্ট্যালিন এই কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে রাহুলের নাম প্রস্তাব করার পিছনে আপত্তির কিছু নেই। তার কথায়, একসময় ইন্দিরা গান্ধীর নাম প্রধানমন্ত্রী পদের জন্য সুপারিশ করেছিলেন আমার বাবা করুণানিধি। পরে ঠিক তাই হয়েছিল। বর্তমান ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীকেও প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলেন করুণানিধি। সেই সুযোগ এলেও নিজে থেকে সরে গিয়ে মনমোহনকে প্রধানমন্ত্রী করেছিলেন সোনিয়া নিজেই। সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে রাহুলের নাম প্রস্তাব করাটাও শুধু আমার ইচ্ছা নয়। তামিলনাড়ুর সাধারণ মানুষ রাহুলকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তাদের মনের কথাই তুলে ধরছি আমরা। - আনন্দবাজার পত্রিকা