ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় মদসহ সুজন মিয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সুজন মিয়া উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। গত শুক্রবার রাতে উপজেলার রাংটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুজন মিয়া ভারত থেকে চোরাই পথে রাংটিয়া সীমান্ত এলাকা হয়ে মদ আমদানি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় ২৪ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের হয়েছে। গতকাল শনিবার গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
