বর্তমান সময়ে শহুরে অনেক বাবা-মা চাকরিবাকরি নিয়ে সর্বদাই ব্যস্ত থাকেন। সকালে বাসা থেকে বেরিয়ে পড়ার পর ক্লান্ত শরীর নিয়ে রাতে বাসায় ফেরেন। তাদের আর পরিবারের ছোট সদস্যদের তেমন সময় দেওয়া হয় না। ফলে পরিবারে শিশুরা একাকিত্বে ভোগে, যা তাদের মানসিক স্বাস্থ্যের ব্যাঘাত ঘটিয়ে নানা ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক কাজের দিকে ঠেলে দেয়। এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য পরিবারে শিশুদের প্রতি শহুরে মা-বাবাদের আরো যত্নবান হওয়া উচিত।
মো. রাসেল মিয়া
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
