মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেন তখন তার মূল উদ্দেশ্য ছিল দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো। ২০১৯ সালে তার কিছুটা বাস্তবায়নও হয়েছিল। তবে ২০২০ সালের প্রথম ১১ মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭০০ কোটি ডলার। মূলত চীন আমদানি কমালেও যুক্তরাষ্ট্র আমদানি না কমানোর কারণেই বাণিজ্য ঘাটতি বেড়েছে। মহামারির সময়ে কম্পিউটার ও চিকিত্সাসেবা পণ্যসামগ্রীসহ ম্যানুফ্যাকচারিং খাতের পণ্যের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে চীনের ওপর নির্ভরশীল হতে হয়েছিল। যে কারণে ট্রাম্প তার যুদ্ধে হারছেন বলেই মনে করছেন বিশ্লেষকরা।
