লেনদেনের শীর্ষে আর্থিক প্রতিষ্ঠান খাত

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২২:১২

ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে খাতভিত্তিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে আর্থিক প্রতিষ্ঠান খাত। ডিএসইতে মোট লেনদেনের মধ্যে ১৩ দশমিক ১ শতাংশ এ খাত থেকে হয়েছে। জানা গেছে, খাতভিত্তিক লেনদেনের শীর্ষ তালিকায় ১২ দশমিক ৩ শতাংশ লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে ওষুধ ও রাসায়ন খাত। আর ১০ দশমিক ১ শতাংশ লেনদেন করে লেনদেন তৃতীয় স্থানে রয়েছে বিবিধ খাত। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে ৯ দশমিক ৬ শতাংশ, জ্বালানি ও বিদ্যু খাতে ৯ দশমিক ৩ শতাংশ, প্রকৌশল খাতে ৮ দশমিক ৪ শতাংশ, টেলিযোগাযোগ খাতে ৮ দশমিক ৩ শতাংশ, সাধারণ বিমা খাতে ৫ দশমিক ৫ শতাংশ, সিমেন্ট খাতে ৫ দশমিক ৪ শতাংশ, বস্ত্র খাতে ৫ দশমিক ১ শতাংশ, মিচ্যুয়াল ফান্ড খাতে ৪ দশমিক ৫ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২ দশমিক ৮ শতাংশ, সেবা খাতে ১ দশমিক ৬ শতাংশ, তথ্য ও প্রযুক্তি খাতে ১ দশমিক ৩ শতাংশ, সিরামিক খাতে ১ শতাংশ, জীবন বিমা খাতে শূন্য দশমিক ৫ শতাংশ, ট্যানারি খাতে শূন্য দশমিক ৪ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে শূন্য দশমিক ৩ শতাংশ এবং পাট ও পেপার-প্রিন্টিং খাতে শূন্য দশমিক ২ শতাংশ করে লেনদেন হয়েছে।