মনিকগঞ্জ প্রতিনিধি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্বে করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের অবস্থান ২০তম। করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশের সুনাম বেড়েছে। বিশ্বের বড় বড় দেশ যেখানে করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি সেখানে আমাদের দেশে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আমাদের দেশে করোনায় মৃত্যুহার অন্যান্য দেশের চেয়ে অনেক কম। শনিবার মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলায় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ছাদের উদ্বোধন ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশের অর্থনৈতিক অবস্থা মাইনাসে চলে গেছে। আমাদের দেশের উন্নয়ন হচ্ছে। আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তবে এখনো দেশ থেকে করোনা চলে যায়নি, তাই সবাইকে মাস্ক পরতে হবে।
