‘মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের কোনো দল নেই’

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২২:১৪

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘এই এলাকায় ১৯৮০ ও ১৯৯০-এর দশকে যে পরিমাণ মাদকের ছড়াছড়ি ছিল, এখন অনেকাংশে কমে গেছে। কিন্তু এখনো মাদক ও সন্ত্রাস একেবারে নির্মূল হয়নি। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের কোনো দল নেই, কোনো ধর্ম নেই।’ গত শুক্রবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর টঙ্গীর মরকুন টিঅ্যান্ডটি কলোনি মাঠে আয়োজিত মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স-বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপর সিটি করপোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সাদেক আলীর সভাপতিত্বে এবং জিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (টঙ্গী জোন) আশরাফ-উল-ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুত্ফুল কবির।