নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী বিধি মোতাবেক ডোমার মহিলা ডিগ্রী কলেজ, ডাকঘর-ডোমার, উপজেলা-ডোমার, জেলা-নীলফামারী এর জন্য শূন্য পদে ০১ (এক) জন নিম্নমান সহকারী কাম-কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে। পদের নামঃ নিম্নমান সহকারী কাম-কম্পিউটার অপারেটর। শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম)ঃ এইচ.এস.সি/সমমান। কম্পিউটার অপারেটিং-এ দক্ষতা থাকতে হবে। সমগ্র শিক্ষাজীবনে যে কোন ১টি ৩য় বিভাগ/সমমান গ্রহণযোগ্য হবে। অভিজ্ঞতা ও চাকুরীতে প্রবেশের বয়সসীমাঃ অনূর্ধ্ব ৩৫ বছর (তবে সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)। বেতন স্কেল ও গ্রেডঃ গ্রেড-১৬, ৯৩০০-২২৪৯০/-। আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে সোনালী ব্যাংক, ডোমার শাখার অনুকূলে ৫০০/- (পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সনদসহ আবেদন করুন।—মোঃ শাহিনুল ইসলাম, অধ্যক্ষ, ডোমার মহিলা ডিগ্রী কলেজ, ডোমার, নীলফামারী। সিকে-৭৬
নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী বিধি মোতাবেক শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এর আলোকে আতরখালী ইসলামিয়া আলিম মাদ্রাসা, ডাকঘর-ইকড়ি, উপজেলা-ভাণ্ডারিয়া, জেলা-পিরোজপুর (EllN NO-102657) এর সৃষ্ট শূন্যপদসমূহে অফিস সহকারী কাম-হিসাব সহকারী (১) একজন এবং পরিচ্ছন্নতাকর্মী (১) একজন আবশ্যক। পদসমূহে ৫০০/- (পাঁচশত) টাকার পোস্টাল অর্ডার/ নগদ (অফেরতযোগ্য)। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বরাবরে আবেদন করুন। —অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)। সিকে-৭৮
