হাজি আব্দুল লতিফ ভুইয়া
ফেনীর ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আব্দুল লতিফ ভুইয়া (৮৫) ইন্তেকাল করেন (ইন্না
লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার ফেনী শহরের পূর্ব উকিলপাড়ায় নিজ বাসায় মারা যান তিনি। দুপুরে শহরের মিজান ময়দানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। লতিফ ভুইয়া ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রহমান বিকমের বড় ভাই এবং ফেনী পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভুইয়ার পিতা।
নাসির উদ্দিন আহমেদ
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ ও প্রশাসন) নাসির উদ্দিন আহমেদ
যুগ্মসচিব (৫৮) গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে এক সপ্তাহ ভর্তি ছিলেন। বাদ আসর জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। তিনি শরণখোলার জানেরপাড় গ্রামের বাসিন্দা।
আলহাজ নজরুল ইসলাম
গাজীপুরের সাবেক কোনাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ
সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ মো. নজরুল ইসলাম (৫৮) শুক্রবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও নাতিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কোনাবাড়ী ডিগ্রি কলেজের আজীবন দাতা সদস্যসহ এলাকার মসজিদ, মাদ্রাসা ও স্কুল, কলেজ প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন। রাতে মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে পারিজাত এলাকায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
মনোয়ারা চৌধুরী
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরুর (৭০) মা মনোয়ারা চৌধুরী শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। গতকাল শনিবার তাকে নিজ বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার উত্মা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
