প্রেমিকের হাতেই খুন হন চট্টগ্রামে গৃহবধূ সুপ্ত :পিবিআই

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২২:৪৭

চট্টগ্রামের গৃহবধূ সুপ্তি হত্যার দুই মাস পর পিবিআই জানিয়েছে, পরকীয়া প্রেমিকের হাতে খুন হন সুপ্তি। এই হত্যাকাণ্ডের মূল আসামি জাকির হোসাইনকে (২৭) গাজীপুর থেকে গ্রেফতার করেছে পিবিআই। জাকির গ্রেফতারের পর এ হত্যাকাণ্ড নতুন মোড় নিয়েছে। এ ঘটনায় ইতিপূর্বে সুপ্তির স্বামী বাসুদেব চৌধুরী ও ভাসুর অনুপম চৌধুরীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল।

গ্রেফতার হওয়া জাকির হোসাইনের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি এলাকায়। তিনি পরিবার নিয়ে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় থাকেন। পিবিআইকে জাকির জানিয়েছে, চন্দ্রঘোনায় কাছাকাছি বাড়িতে থাকার সুবাদে ২০১৪ সাল থেকে সুপ্তির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। ২০১৮ সালে তারা পালিয়ে বিয়ে করে। কয়েক মাস সংসার করার পর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।