আমার প্রতি তারা বেশিই কঠোর ছিল

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২০:৫৭

বিনোদন ডেস্ক

 

হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট দীর্ঘ ক্যারিয়ারে বেশকিছু বিখ্যাত চলচ্চিত্র উপহার দিয়ে ভক্তদের। নিজের সফলতার ঝুড়িও পূর্ণ করেছেন অস্কারসহ নানা পুরস্কারে। ক্যারিয়ারের শুরুতেই বিখ্যাত সিনেমা ‘টাইটানিক’-এ অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন অস্কারজয়ী এই অভিনেত্রী। রাতারাতি চলে যান জনপ্রিয়তার শীর্ষে। তারপরও সে সময় নিজেকে গুটিয়ে নেন এই হলিউড অভিনেত্রী। পড়েন সমালোকদের দৃষ্টিতে। তবে সেসময় নিজের মুখে কুঁলুপ এঁটে থাকলেও এবার মুখ খুললেন তিনি। নিজেকে গুটিয়ে নেওয়ার জন্য দায়ী করলেন খ্রাতি আর মিডিয়াকে। সম্প্রতি এক সাক্ষাত্কারে কেট উইন্সলেট বলেন, ‘টাইটানিক মুক্তির পর নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। সেসময় আমার ব্যক্তিগত ও শারীরিক বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করা হয়েছে। বলতে পারেন, তারা আমার বিষয়ে একটু বেশিই কঠোর ছিল। যা আমার জন্য ছিল খুবই ভয়ানক একটি ব্যাপার। সেসময় অনেক ভয় পেয়েছিলাম। হটাত্ এতটা খ্যাতি পাবো ভাবতে পারিনি। তখন এই খ্যাতিকে দুর্বিষহ কিছু মনে হতো। সবসময় এটাকে কাটিয়ে ওঠার জন্য প্রার্থনা করতাম। গত ১৪ জানুয়ারি মুক্তি পেয়েছে কেটের নতুন সিনেমা ‘অ্যামোনাইট’। সিনেমাটিতে নিজের অভিনয় জীবনের সেরা বলে দাবি করেছেন তিনি। বিখ্যাত ফসিল শিকারি মেরি অ্যানিংয়ের জীবনী অবলম্বনে নির্মিত এই সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন সার্শা রোনান।