এইচএসসি পরীক্ষার ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২১:০৭

পপেল চন্দ্র সাহা, সহকারী অধ্যাপক

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

আবদুল কাদির মোল্লা সিটি কলেজ

নরসিংদী

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:

পিয়াল বাবু একজন বিশিষ্ট শিল্পপতি। তিনি এলাকায় দান-খয়রাত করলেও কারও কোনো উন্নতি দেখছেন না। তাই তিনি এলাকার স্বল্প শিক্ষিত কিছু উত্সাহি তরুণীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে সেলাই ও এমব্রয়ডারি কারখানা করে দিয়েছেন। সেখানে এখন অনেক মেয়ে কাজ করে। তিনি তার বিনিয়োগ থেকে লাভ নেন না। ধীরে ধীরে প্রদত্ত অর্থ ফেরত নিচ্ছেন।

১২। পিয়াল বাবুর এই অর্থনৈতিক কর্মকাণ্ড নিচের কোনটি?

(ক) ব্যবসায় (খ) সমাজ সেবা                        

(গ) সামাজিক ব্যবসায়

(ঘ) অভ্যন্তরীণ ব্যবসায়                                  উত্তর: গ

১৩। উদ্দীপকের ব্যবসায় থেকে সমাজ উপকৃত হবে, কারণ-

(i) অনেক মানুষের আয়-রোজগারের সুযোগ সৃষ্টি হবে         

(ii) মানুষের পরনির্ভরশীল মানসিকতা দূর হবে  

(iii) শ্রমিক কর্মীরা যুক্তিসঙ্গত বেতন-ভাতা পাবে।

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii                  (খ) i ও iii 

(গ) ii ও iii                 (ঘ) i, ii ও iii              উত্তর:ঘ

১৪। ব্যবসায়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য কোনটি?

(ক) এটি অর্থনৈতিক কাজ             

(খ) এতে অর্থের লেনদেন ঘটে        

(গ) একে আইনগতভাবে বৈধ হতে হয়              

(ঘ) মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত

হয়।                                                           উত্তর:ঘ

১৫। ক্রয়-বিক্রয় কার্যকে কী বলে?

(ক) শিল্প                          (খ) ট্রেড             

(গ) বাণিজ্য                 (ঘ) ব্যবসায়                উত্তর:খ

 দ্বিতীয় অধ্যায়: ব্যবসায় পরিবেশ

১। দুু’টি দেশের মধ্যে সম্পাদিত দ্বি-পাক্ষিক চুক্তি ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?

(ক) রাজনৈতিক           (খ) অর্থনৈতিক            (গ) আইনগত               (ঘ) প্রযুক্তিগত             উত্তর:গ

২। ব্যবসায়-বান্ধব নীতিমালা নিচের কোন পরিবেশ সম্পর্কিত?

(ক) সামাজিক ও রাজনৈতিক         

(খ) রাজনৈতিক ও আইনগত

(গ) রাজনৈতিক ও অর্থনৈতিক        

(ঘ) সামাজিক ও আইনগত।                            উত্তর:খ

৩। জাপানের অর্থনৈতিক অগ্রগতির পিছনে নিচের কোন পরিবেশের প্রভাব অধিকতর?

(ক) প্রাকৃতিক              (খ) অর্থনৈতিক            (গ) সামাজিক              (ঘ) রাজনৈতিক           উত্তর:খ

৪। সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত উপাদান হলো-

(i) জনসংখ্যা   (ii) শিক্ষা ও সংস্কৃতি                

(iii) দেশীয় ঐতিহ্য

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii                 (খ) i ও iii  

(গ) ii ও iii (ঘ) i, ii ও iii              উত্তর:ঘ

৫। ‘সুনাম’ কোন পরিবেশের উপাদান?

(ক) প্রাকৃতিক              (খ) রাজনৈতিক           (গ) সামাজিক              (ঘ) অর্থনৈতিক            উত্তর:ঘ

৬। দেশের শেয়ার বাজার কোন ধরনের পরিবেশের উপাদান?

(ক) রাজনৈতিক           (খ) সামাজিক              (গ) অর্থনৈতিক            (ঘ) সাংস্কৃতিক             উত্তর:গ

৭। ব্যবসায়ের প্রত্যক্ষ পরিবেশের উপাদানের মধ্যে পড়ে-

(ক) সঞ্চয়     (খ) আইন

(গ) আইন শৃঙ্খলা বাহিনী              

(ঘ) ক্রেতা ও ভোক্তা                    

উত্তর:ঘ

৮। পরিবেশ বলতে নিচের কোনটি বোঝায়?

(ক) মানুষের আচার-আচরণের ভাবধারা   (খ) আচরণের উপর প্রভাব সৃষ্টিকারী বিষয়সমূহ

(গ) পরিপার্শ্বিকতার ইতিবাচক দিকসমূহ   (ঘ) মানুষের জীবন ও কাজে প্রভাব সৃষ্টিকারী পারিপার্শ্বিকতা।        

উত্তর: ঘ