এমটিবির বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২১:০৮

অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশন লিমিটেডের (এবিসি) পরিচালক এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ২৬ ফেব্রুয়ারি ২০১৪ থেকে ২৪ ফেব্রুয়ারি ২০১৬ পর্যন্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং এর তিনটি অঙ্গপ্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি