ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খুলনা জোনের উদ্যোগে গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভা সম্প্রতি খুলনায় অনুষ্ঠিত হয়। ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ব্যাংকের সদ্যবিদায়ি এমডি ও সিইও মো. মাহবুব উল আলম। বিশেষ অতিথি ছিলেন এএমডি মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান এবং দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলস লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মো. আনোয়ার হোসেন
০০০০০
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ‘সাতমসজিদ রোড শাখা’ ব্যাংকের নিজস্ব ভবন এমবিএল সেন্টারে স্থানান্তরিত হয়ে গতকাল থেকে কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম, এমপি প্রধান অতিথি হিসেবে ভাচুয়ালি কার্যক্রম উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী
