হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রাজার বাজার সংলগ্ন খোয়াই ব্রিজের সংযোগ সড়কের উভয়পাশে নিচ থেকে মাটি সরে গিয়ে ভয়ংকর দুটো বিশাল গর্তের সৃষ্টি হয়েছে, ফাটল ধরেছে সড়কেও। যে কোনো সময় ভয়ানক দুর্ঘটনা ঘটা বিচিত্র নয়। আশু ব্যবস্থা না নেওয়া হলে ব্রিজের সঙ্গে সড়ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। বিঘ্ন ঘটতে পারে লাখো লোকের আসা-যাওয়া। এই সড়ক ধরেই চুনারুঘাটের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বাসিন্দারা শহরে যাতায়াত করেন। সম্ভাব্য জনভোগান্তি এড়াতে সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
কামাল আহমেদ
আশ্রাবপুর, চুনারুঘাট, হবিগঞ্জ
