গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৩ মার্চ পর্যন্ত চলবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) থেকে পাওয়া যাবে। ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণ ২৩ জানুয়ারি শুরু।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ফরম পূরণসহ অন্যান্য বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nubd.info/degree-pass- থেকে পাওয়া যাবে। রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে।
