বেগম নাজমা খানম
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম নাজমা খানম গত মঙ্গলবার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ..রাজিইন)। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। খিলক্ষেত ও সচিবালয় মাঠে তার প্রথম ও দ্বিতীয় জানাজা হয়। বগুড়া জেলার ধুনট থানার বিশ্বহরি গাছা গ্রামে তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মিনতি কুন্ডু
মিডিয়াকম লিমিটেডের চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কুন্ডুর মা মিনতি কুন্ডু (৭৬) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। গত শনিবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল রবিবার নিজ বাড়ি শাহজাদপুরে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এনটিভির হেড অব মার্কেটিং অঞ্জন কুমার কুন্ডু, এটিএন বাংলার বিক্রয় ও বিপণন বিভাগের উপব্যবস্থাপক চন্দন কুমার কুন্ডু এবং বাংলা টিভির মার্কেটিং ইনচার্জ চয়ন কুমার কুন্ডুসহ তিনি সাত ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আব্দুস সোবহান
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কুমিল্লার মনোহরগঞ্জের লালচাঁদপুর নিবাসী আলহাজ আব্দুস সোবহান গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি..রাজিউন)। গত শুক্রবার বাদজুম্মা রাজধানীর কদমতলী থানার জনতাবাগ পুলিশ ফাঁড়ি মসজিদে জানাজা শেষে তাকে মসজিদসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তিনি নিজ এলাকা মনোহরগঞ্জের দাতা সদস্য ও প্রতিষ্ঠাতা ছিলেন।
