ফাইনালে বেগম রোকেয়া ও হাড়িভাঙ্গা কাটার্স

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২২:২২

মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর মেয়র কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে উঠেছে বেগম রোকেয়া পাইওনিয়ার্স ও হাড়িভাঙ্গা কাটার্স। আগামীকাল ফাইনাল।

গতকাল রংপুর ক্রিকেট গার্ডেনে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বেগম রোকেয়া পাওনিয়ার্স ৫৪ রানে তাজহাট ওয়ারিয়ার্সকে হারিয়ে ফাইনালে উঠে। কুয়াশার কারণে ৮ ওভার নির্ধারণ করা হয়। বেগম রোকেয়া ৩ ইউকেটে ১২৬ রান সংগ্রহ করে। জবাবে তাজহাট ৮ ওভারে ৭ ইউকেট হারিয়ে সংগ্রহ করে ৭২ রান। ২১ বলে ৫৮ রান করে ম্যাচ সেরা হন সাব্বির হোসেইন।

দ্বিতীয় সেমি ফাইনাল খেলাটি ১৭ ওভার নির্ধারণ করা হয়। টসে জিতে ব্যাট করে ঘাঘট গ্লাডিয়ার্স। নির্ধারিত ১৭ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৩৫ রান সংগ্রহ করে ঘাঘট গ্লাডিয়ার্স। জবাবে ১৩৬ রানে টার্গেট নিয়ে নির্ধারিত ১৭ ওভারে ৮ উইকেটে  ১৩৮ রান সংগ্রহ করে হাড়িভাঙ্গা কাটার্স। এতে ৪১ বলে ৭৩ রান সংগ্রহ করেন ম্যাচ সেরা হন আকবর আলী। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শক খেলা উপভোগ করতে আসেন।

ম্যাচ সেরা পুরস্কার তুলে দেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। উপস্থিত ছিলেন রংপুর ডিসি মো. আসিব আহসান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক প্যানেল মেয়র আলহাজ মো. মাহমুদুর রহমান টিটু, বিসিবির পরিচালক অ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আহমেদ আজাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদ হাসান মৃধা ঠিকাদার আব্দুল কাহার, কাউন্সিলর তৌহিদুল ইসলাম, সেকেন্দার আলী, মুনতাশীর শামীম লাইকো, আব্দুল গাফ্ফার, আমিনুর রহমান, মাহাবুবুর রহমান মঞ্জু, রহমত উল্লা বাবলা, মালেক নিয়াজ আরজুসহ অন্যরা।