মুকুট হারালেন আজহারুল ইসলাম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২২:২৩

স্পোর্টস রিপোর্টার

জাতীয় অ্যাথলেটিকসে আজহারুল ইসলাম ডিসকাস থ্রোইংয়ে ছিলেন রাজা। সেই ১৯৯৫ সাল থেকে এই আজহার এক নৈপুণ্য দেখিয়ে বারবার সোনার পদক ঘরে তুলছিলেন। মাঝে একবার ২০১৬ সালে হেরে গেলেও আবার ফিরেও পেয়েছিলেন। এবার তার সেই মুকুট হারিয়েছেন নৌবাহিনীর আজহার। গতকাল শেষ দিনে জাতীয় অ্যাথলেটিকসে ফের রাজত্ব হারালেন সেনাবাহিনীর মামুন শিকদারের (৪৪.২৫ মিটার) কাছে।

আজহারের বয়স এখন ৫০। দাপুটে অ্যাথলেট ছিলেন। এখনো তরুণদের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। নিজের অর্জিত অভিজ্ঞতা দিয়ে কিশোরগঞ্জে একাডেমিও গড়েছেন তিনি। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে আজহার বলছিলেন, ‘জাতীয় অ্যাথলেটিকস এলে তার মন টানে মিটে আসার জন্য। ১৯৯৫ সাল থেকে দীর্ঘদিন সেনাবাহিনীতে খেলেছি। এই সার্ভিসেস দলের হয়ে টানা ২১ বছর স্বর্ণপদক জিতেছি। মাঝে ২০১৬ সালে একবার নিজের মসনদ হারিয়েছিলাম। পরে পুনরুদ্ধার করেছি। আবার হারিয়ে ফেললাম।’