ভারতীয় হওয়ায় ভিসা পাননি তিনি

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২২:২৩

১৪ বছর পর পাকিস্তানে খেলতে গিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। তবে এই সফরে নিজেদের কম্পিউটার অ্যানালিস্ট প্রসন্ন আগোরামকে ছাড়াই যেতে হয়েছে তাদের। মূলত ভারতীয় নাগরিক হওয়ার কারণেই তাকে ভিসা দেয়নি পাকিস্তান সরকার।  তাই নিজের বাড়ি (বেঙ্গালুরু) থেকেই কুইন্টন ডি ককদের পারফরম্যান্স বিশ্লেষণ করবেন প্রসন্ন। তার না থাকাটা দলের জন্য বড় এক ধাক্কা। তিনি বলেন, ‘ঘরে থেকেই আমি আমার সেরাটা দেব, তবে হ্যাঁ এটা আমার ও আমার খেলোয়াড়ের জন্য বড় ধাক্কা। যারা মাঠে সেরাটা দেওয়ার জন্য আমার বিশ্লেষণের ওপর নির্ভর করে। তবে আমাদের নিরাপত্তার দিকটা বুঝতে হবে। ভারতীয় হওয়ায় জিম্বাবুয়ের হেড কোচ লালচাঁদ রাজপুতও পাকিস্তানে যেতে পারেনি। তাই আমিই একমাত্র ব্যক্তি নই।’