চসিক নির্বাচনের প্রচারণা জোরালো হচ্ছে। আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা নানা কৌশলে প্রচারণা চালাচ্ছেন। ভোটার তালিকা নিয়ে ঘরে ঘরে ধরনা দিচ্ছেন প্রার্থী ও কর্মীরা। ভোটারদের কেন্দ্রমুখী করতে উত্সাহ দেওয়া হচ্ছে।
আওয়ামী লীগ ম?নোনীত মেয়র পদপ্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী? গতকাল রবিবার নগরীর বাণিজ্যিক এলাকা জহুর হকার মার্কেট ও রিয়াজউদ্দিন বাজারসহ আশপাশের এলাকায় প্রচারণা চালিয়েছেন। কয়েকটি মতবিনিময় সভায়ও বক্তব্য রেখেছেন। তিনি বলেন, গণমানু?ষের কল?্যা?ণে কাজ করাই আমার রাজনৈতিক অঙ্গীকার। মেয়র নির্বাচিত হয়ে আমি ক্ষুদ্র ব?্যবসায়ীদের কল্যাণে বিশেষ প্রকল্প চালু কর?তে উ?দ্যোগ নেব। ফুটপাতে যারা ব্যবসা করে জীচালান তাদের ব্যাপারে সুস্পষ্ট একটি নীতিমালা সবার সমম্বয়ে প্রণয়ন করবে সিটি করপোরেশন। যাতে হকাররা ব্যবসা কার্যক্রম চালাতে পারেন এবং জনসাধারনের চলাচলেও বিঘ্ন না ঘটে।
তিনি আরো বলেন, ‘একটি আধুনিক, মানবিক, ব্যবসাবান্ধব ও গতিময় নগরী গড়তে আগামী ২৭ জানুয়ারি আমাকে নৌকা মার্কায় ভোট দিন। আমি একজন কাজপাগল মানুষ, আমি কাজ করতে চাই। এই কাজপাগল মানুষ নগরবাসীকে নিয়ে এই শহরকে গড়তে চায়।’ যাতে করে ব্যবসায়ীরা নিরাপদ, যানজটমুক্ত ব্যবসায় পরিচালনা করতে পারেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের বন পরিবেশ সম্পাদক মশিউর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ও ফটিকছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, মোতালেব চৌধুরী, প্রবীর দাশ তপু, শওকত হোসেন, নুরুল আকবর, নুরুল করিম, কাউন্সিলর প্রার্থী আবদুস সালাম মাসুম, মহিলা কাউন্সিলর প্রার্থী নিলু নাগ প্রমুখ।
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন রবিবার মোহরা ও পূর্ব ষোলশহর ওয়ার্ডে গণসংযোগে করেছেন। এ সময় তিনি বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন। ডা. শাহাদাত বলেন, চাঁন্দগাঁও থানার মোহরা এলাকাটি এখনো অবহেলিত। এখানে শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াতসহ পর্যপ্ত উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমি মেয়র নির্বাচিত হলে মোহরা এলাকাকে একটি আধুনিক উপশহরে পরিণত করব। এছাড়া এখানে একটি বিশেষায়িত হাসপাতাল গড়ে তুলব, যাতে এলাকার মানুষজন চিকিত্সাসেবা পান। শিক্ষার মান উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান, কারিগরি শিক্ষা, কম্পিউিটার ইনস্টিটিউশন গড়ে তোলাসহ বৃহত্তর চাঁন্দগাঁওয়ে সরকারি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেব। তিনি বলেন, বৃহত্তর চাঁন্দগাঁও মোহরার অন্যতম সমস্যা জলাবদ্ধতা এবং সুপেয় পানির সংকট। মেয়র নির্বাচিত হলে নগরীর সৌন্দর্য বর্ধন করে সুপেয় পানি, পয়োনিষ্কাশন ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের উদ্যোগ নেব।
