জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খো. লুত্ফুল এলাহীর ‘রোহিঙ্গা সমস্যা ও বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ড. এ আর মল্লিক লেকচার হলে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মাসুদা পারভীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে বইটির লেখক অধ্যাপক ড. খো. লুত্ফুল এলাহী বলেন, আমার গবেষণার হাতেখড়ি অধ্যাপক শিরীন আখতারকে আমি বইটি উত্সর্গ করেছি। বইটি পাঠক মহলে ও বাংলাদেশের জন্য ইতিবাচক ফল এনে দিলেই আমার এই প্রচেষ্টা সার্থক হবে।
