রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সেই নাভালনিকে আটক করেছে পুলিশ। পাঁচ মাস পর গতকাল দেশে ফেরেন তিনি। এরপর গতকাল মস্কো বিমানবন্দরেই তাকে আটক করা হয়। রাশিয়ার কারাগার কর্তৃপক্ষ জানায়, প্যারোলের বিভিন্ন বিধি ভঙের দায়ে নাভালনিকে আটক করা হয়েছে। গত বছরের আগষ্টে তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল। এরপর তিনি জার্মানিতে চিকিত্সা নিচ্ছিলেন। রাশিয়ার কারা কর্তৃপক্ষ হুমকি দিয়েছিল, নাভালনি সুস্থ। নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি না ফিরলে আবার আটক করা হবে। কিন্তু সেই সময়ের মধ্যে ফিরতে পারেননি নাভালনি। তাই গতকাল দেশে ফেরার সঙ্গে সঙ্গেই তাকে আটক করা হয়। -আলজাজিরা
