নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক চাপায় কালী প্রসাদ রায় (৪৫) নামের একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার তারাব পৌরসভার বরপা তেঁতলাবো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালী প্রসাদ রায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুণা বসুলিয়া গ্রামের নিতাইকান্ত প্রসাদের ছেলে। রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাক আহাম্মেদ জানান, কালী প্রসাদ গত বুধবার রাতে তার ভাইয়ের জমিতে বালু ভরাটের কাজের হিসাব রাখার জন্য তেতলাবো এলাকায় যান। বৃহস্পতিবার সকালে রাস্তা পার হওয়ার সময় একটি ড্রাম-ট্রাক কালী প্রসাদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
