বিশ্বরঙ প্রতিষ্ঠালগ্ন থেকেই সামাজিক দায়বদ্ধতার প্রতি সুনির্দিষ্টভাবে সচেতন। যে কোনো সৃজনশীল কাজের অগ্রপথিক হওয়ার আগ্রহ বরাবর বিগত ২৫ বছর ধরে, সেই ধারাবাহিকতায় এবার ‘আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তার পরে ইংরেজি শেখার পত্তন’— রবীন্দ্রনাথের এই উক্তিকে সামনে রেখে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী প্রজন্মের বাংলা ভাষার গাঁথুনিকে আরো শক্তিশালী করতে আয়োজন করেছে ‘বিশ্বরঙ ভাষার গাঁথুনি’ শীর্ষক আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা-২০২১। শুধুমাত্র ৮ থেকে ১৫ বছরের ইংলিশ মিডিয়ামের ছাত্র-ছাত্রীরা জাতীয় সংগীত অথবা আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি গানটি খালি গলায় আবৃত্তি অথবা গান রেকর্ড করে পাঠিয়ে দিতে হবে আগামী ৩১ মার্চের মধ্যে এই অনলাইন ঠিকানায় :[email protected]
