ফুলবাড়ীতে সংঘর্ষে যুবক নিহত

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ২১:২৯

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে বাকিনুর ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো নয়জন। নিহত যুবক ভাঙ্গামোড় এলাকার ছলিম মিস্ত্রির ছেলে। রবিবার বিকালে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোঁচাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। রাতে নিহত যুবকের চাচা খলিলুর রহমান বাদী হয়ে হত্যা মামলা করেছেন।