সাতক্ষীরার তালায় বাস চাপায় শাহিনুর রহমান (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। রবিবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ভৈরবনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উপজেলার মিঠাবাড়ী গ্রামের আবুল কালাম শেখের ছেলে এবং নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের ৮ম শ্রেণির ছাত্র।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম রেজা জানান, নিহত স্কুলছাত্র শাহিনুর রহমান নসিমন যোগে সাতক্ষীরা যাচ্ছিল। এ সময় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে শাহিনুর বাসটির নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
আরো পড়ুন: বেগমগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ জন নিহত
তিনি আরো জানান, ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। তাদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে।
ইত্তেফাক/বিএএফ
