কুল চাষে ঝুঁকছেন তালার চাষিরা

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২১:৪২

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় সাতক্ষীরার তালা উপজেলার চাষিরা কুল চাষের দিকে ঝুঁকছেন। অল্প সময়ে অধিক লাভজনক হওয়ায় প্রতি বছরই বাড়ছে এর আবাদ। তালার উপ-সহকারী কৃষি কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাস জানান, উপজেলায় সর্বশেষ তথ্যমতে এ  বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১৫৮ হেক্টর জমিতে কুল চাষ হয়েছে। কুলচাষিদের প্রদর্শনী প্লট করে বিনামূল্যে সার ও বিভিন্ন প্রজাতির কুলের চারা প্রদান করা হয়েছে। এছাড়া কৃষকদের প্রশিক্ষণ প্রদানসহ সব সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে।  উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ জানান, প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর তালায় কুলের ভালো ফলন হবে।