ভেজাল ঘোড়া

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৯:২৩

 

দেশের গলায় ফাঁস লেগেছে—ভেজাল-দড়ি টাইট

ভেজালরোধী আমজনতা করবে কত ফাইট!

আমে ভেজাল, জামে ভেজাল—ভেজাল ভিটামিনে

ভুগছে মানুষ রোগ-অসুখে ভেজাল ওষুধ কিনে।

 

ভেজাল সুদে, ভেজাল দুধে, ভেজাল বোতলজলে

ভেজাল-ফাঁদে পড়ে স্বদেশ যাচ্ছে রসাতলে।

ভেজাল-সীমা যায় না মাপা লিটার, মিটার, গ্রামে

কেউ জানে না ভেজাল-ঘোড়া কোনখানেতে থামে!

 

ভেজাল-ভূতের আক্রমণে নাকাল দেশের লোক

সকল প্রকার ভেজাল রোধে বোধের উদয় হোক।