কঙ্গনার ছবিতে খলনায়ক কে

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৪:২৯

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানওয়াতের আসন্ন ছবি ‘ধাকাড়’। এই ছবিকে বলা হচ্ছে ‘হাই অকটেন স্পাই থ্রিলার’। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাউত। অর্জুন রামপালকে দেখা যাবে খল চরিত্রে। এরই মধ্যে ছবির প্রথম পোস্টার প্রকাশের একদিন পরই নতুন লুকে হাজির হলেন অর্জুন রামপাল। মঙ্গলবার প্রকাশ পেয়েছে অর্জুনের লুকের পোস্টার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, ছেঁড়া টি-শার্ট, শরীরে আঁকা ট্যাটু, লেদারের জ্যাকেট, চোখে কালো চশমা, গলায় মালা ও মাথায় টুপিতে একেবারেই ভিন্ন রূপে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arjun (@rampal72)

ছবিটির ক্যাপশনে অর্জুন রামপাল লিখেছেন, ‘শয়তানের নয়া নাম রুদ্রবীর! এমন একটি চরিত্রের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। যেটা একই সঙ্গে ভয়ংকর, প্রাণঘাতী। আগামী ১ অক্টোবর মাসে ছবিটি মুক্তি পাবে।’

‘ধাকাড়’ ছবিটি পরিচালনা করেছেন রঞ্জিস রাজি ঘাই। এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রের কঙ্গনার প্রথম লুক প্রকাশ পায় সোমবার। অর্জুনের চরিত্রটি খল হলেও তার চরিত্রটিও কেন্দ্রীয় বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।

অর্জুন রামপালের সর্বশেষ কাজ ছিল ওটিটি কনটেন্ট নেইলপলিশ। সিনেমায় একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

ইত্তেফাক/বিএএফ