সিএম মিরাজুল ইসলাম, প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
বাংলায় ইউরোপীয়দের আগমন
পতুর্গিজ নাবিক ভাস্কো-দা-গামা ভারতবর্ষে আসেন-১৪৯৮ সালে।
বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম আসেন- পর্তুগিজরা।
বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়—১৬০০ সালে।
ইংরেজরা প্রথম বাণিজ্য কুঠির নির্মাণ করেন- সুরাটে (১৬০৮ সালে)।
ইউরোপীয়দের মধ্যে সর্বশেষ ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করতে আসে — ফরাসিরা।
বাংলায় বৃটিশ শাসনের সময়কাল— ১৮৫৮-১৯৪৭।
ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে— ১৮৫৮ সালে।
বাংলায় ইংরেজ শাসন
বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন — লর্ড কর্নওয়ালিস।
বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করা হয়—১৭৯৩ সালে।
পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তক — ওয়ারেন হেস্টিংস।
সতীদাহ প্রথা বিলোপ করেন — লর্ড বেন্টিঙ্ক (১৮২৯ সালে)।
‘বিধবা বিবাহ’ আইন প্রচলন করেন— লর্ড ডালহৌসি (১৮৫৬ সালে)।
অধীনতার মূলক মিত্রতানীতির প্রবর্তক — লর্ড ওয়েলেসলি।
ভারতে সিপাহি বিদ্রোহ হয় — ১৮৫৭ সালে।
‘দ্বৈতশাসন’ ব্যবস্থা প্রবর্তন করেন — লর্ড ক্লাইভ (১৭৬৫ সালে)।
১৭৬৫ সালে কোম্পানি দেউয়ানী লাভ করে— বাংলা, বিহার ও উড়িষা।
‘দ্বৈত শাসন’ ব্যবস্থা বিলোপ করেন — ওয়ারেন হেস্টিংস (১৭৭২ সালে)।
উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন — লর্ড ক্যানিং (১৮৫৭ সালে)।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে — ১৮৫৮ সালে।
রানী এলিজাবেথ উপমহাদেশের শাসন ক্ষমতা গ্রহণ করেন — ১৮৫৮ সালে।
উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন — লর্ড ডালহৌসি (১৮৫৩ সালে)।
সাম্রাজ্যবাদী স্বত্ববিলোপ নীতির প্রবর্তক — লর্ড ডালহৌসি।
উপমহাদেশে প্রথম ‘রাজস্ব বোর্ড’ স্থাপন করেন — ওয়ারেন হেস্টিংস।
উপমহাদেশে প্রথম বৃটিশ গভর্নর —লর্ড ক্লাইভ।
উপমহাদেশে প্রথম গভর্নর জেনারেল— ওয়ারেন হেস্টিংস।
উপমহাদেশে প্রথম বৃটিশ ভাইসরয়— লর্ড ক্যানিং।
ভারতে ‘সিভিল সার্ভিস’ পরীক্ষার প্রচলন করেন — লর্ড কর্নওয়ালিস।
উপমহাদেশের সর্বশেষ বৃটিশ গভর্নর ছিলেন —লর্ড মাউন্ট ব্যাটেন।
ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল — ইংরেজি ১৭৭০ সালে (বাংলা—১১৭৬)।
পঞ্চাশের মন্বন্তর নামক দুর্ভিক্ষ হয়েছিল— বাংলা ১৩৫০ সালে (ইংরেজি ১৯৪৩ সালে)।
ঢাকা শহরের গোড়াপত্তন হয়েছিল— মোঘল আমলে।
ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা অবস্থিত — চকবাজার।
ঢাকায় ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের স্মৃতি বিজরিত স্থান — বাহাদুর শাহ পার্ক।
উপমহাদেশে প্রথম আদমশুমারি হয় — ১৮৭২ সালে।
১৯৪৭ সালের সীমানা কমিশনের নাম— র্যাডক্লিফ কমিশন।
অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর — স্যার জন হার্বার্ট। জমিদারি প্রথা বিলুপ্ত হয় — ১৯৫০ সালে।
মতামত: ০১৭১৪৭০৫৭২৭
