গোদাগাড়ীতে দেড় হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২১:১৪

রাজশাহীর গোদাগাড়ীতে মাল বোঝাই ভটভটির ভেতরে অভিনব কায়দায় ফেনসিডিল বহনের সময় দেড় হাজার বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৫। সোমবার বেলা ১২ টার দিকে গোদাগাড়ী উপজেলা সদর ধানের বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামে মৃত রজবুল আলির ছেলে মাসিদুল (২১) ও তকবরপু আইরামারী গ্রামের সামেদ আলীর ছেলে মাসুদ (২০)।

আরো পড়ুন: আফগান সেনা ঘাঁটিতে তালেবান হামলায় ১২৬ জন নিহত

র‌্যাবের স্কোয়াডন লিডার সাইদ আল মুরান জানায়, ভটভটিতে গোবরের তৈরি জ্বালানি মাচা তৈরি করে এর ভেতরে দেড় হাজার ফেনসিডিলের বোত সাজিয়ে চাঁপাইনবাবগঞ্জের মনাকষা হতে বোঝায় করে রাজশাহীর দিকে নিয়ে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর অপারেশন দল অভিযান চালিয়ে গোদাগাড়ী সদরের ধানের বাজারে নসিমন গতিরোধ করে তল্লাশি চালালে অভিনয় কায়দায় নুন্দার মাচার ভিতরে সাজানো দেড় হাজার বোতল উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত নসিমন গাড়ি, দুইটি মোবাইল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হবে।

ইত্তেফাক/বিএএফ