শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
শ্রীমঙ্গলে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিশেষ করে চা শ্রমিক সন্তানদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে ‘ফুলকলিদের আনন্দ’ শিরোনামে এক ইভেন্টের আয়োজন করা হয়। উপজেলার ফুলছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং বিনোদনের জন্য ফানুস খেলা, গান, নৃত্য এবং কবিতা আবৃত্তির পাশাপাশি মিড ডে মিলের আয়োজন ছিল। সবশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং ইভেন্টে অংশগ্রহণকারী ৫০ জন দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শামীম মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সমপাদক মোঃ নাদির হোসেনের সঞ্চালনায় ইভেন্টের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন মহিলা আওয়ামী লীগের রাজশাহী মহানগর শাখার সভাপতি সালমা রেজা। বিশেষ অতিথি ছিলেন তরুণ সমাজকর্মী ও বাংলাদেশ ছাত্রলীগের নির্বাচন পরিচালনা উপ-কমিটির সমন্বয়ক রায়হান কবির, ফুলছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জলি দেব প্রমুখ।
