নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন বি. চৌধুরী

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ০০:২২

দলীয় প্রতীক কুলা নিয়ে নির্বাচন করবে ডা. বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারা বাংলাদেশ। পাশাপাশি মহাজোটে অন্তর্ভুক্ত হলে দলটির কয়েকজন নেতা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে দেওয়া এক চিঠিতে নির্বাচনী প্রতীক নিয়ে দলীয় অবস্থানের কথা জানিয়েছে যুক্তফ্রন্ট। বিকালে বিকল্প ধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক একটি চিঠি নিয়ে আসেন ইসিতে। বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, বিকল্প ধারার প্রার্থীরা কুলা প্রতীক নিয়ে নির্বাচন করবে। অপরদিকে ১৪ দলের সঙ্গে মহাজোট সম্প্রসারণ বিষয়ে আলোচনা এখনও চলছে। বিকল্প ধারা মহাজোটে অংশগ্রহণ করলে সেই প্রেক্ষিতে যুক্তফ্রন্ট ও বিকল্প ধারার কয়েকজন প্রার্থী ক্ষেত্র বিশেষে নৌকা প্রতীকে নির্বাচন করবেন।

এর আগে সকালে মহাজোটে যোগ দেওয়া নিশ্চিত না হওয়ায় কমিশনের কাছে সময় বাড়ানোর অনুরোধ করেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. বদরুদ্দোজা চৌধুরী। যদিও

বিকালে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে যেসব দল নির্বাচন করবে, সেই তালিকায় জাতীয় পার্টি ও বিকল্প ধারা নেই।