শেষপর্যন্ত ‘হার’ মানলেন না ট্রাম্প 

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ০১:০৪

মার্কিন ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ইতিমধ্যে শপথ নিয়েছেন জো বাইডেন। তবে এখন পর্যন্ত নির্বাচনে পরাজয় স্বীকার করেননি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে জয়ী প্রার্থীকে অভিনন্দন জানাননি। 

এছাড়া যুক্তরাষ্ট্রের ঐতিহ্য অনুযায়ী বিদায়ী প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্টকে ওভাল অফিসে চা চক্রে অংশ নিতে আমন্ত্রণ জানান। ট্রাম্প এক্ষেত্রেও দীর্ঘদিনের রীতি ভেঙেছেন। এছাড়া বাইডেনের শপথ অন্ষ্ঠুানে না থাকার ঘোষণাও দিয়েছিলেন অনেক আগে।

এবারের শপথ অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে। তাই সেনাবেষ্টনির মধ্যেই শপথ নেন বাইডেন ও হ্যারিস। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ।

এছাড়াও ক্যাপিটল ভবনে এসেছেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। এসেছেন সাবেক ফার্স্ট লেডি লরা বুশ, মিশেল ওবামা।

আরও পড়ুন: প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের প্রথম টুইট

বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ অনুষ্ঠানে উপস্থিত না হলেও উপস্থিত হয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। উপস্থিত হয়েছেন আরও নামী দামী তারকা।

সাধারণত যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের অভিষেক হয়ে থাকে আনন্দমুখর পরিবেশে। লাখ লাখ মানুষ অভিষেক অনুষ্ঠান উদযাপন করতে ওয়াশিংটন ডিসিতে জড়ো হন। আমন্ত্রিত অতিথি ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে অনুষ্ঠান দেখতে আসে মানুষ। কিন্তু এবার সেই চিরচেনা দৃশ্যের দেখা মিললো না শপথ অনুষ্ঠানে।

ইত্তেফাক/এসআর