সেনাবাহিনীকে ১৫টি প্রশিক্ষিত কুকুর ও ২০টি ঘোড়া উপহার দিলো ভারত

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৫:৫৮

শুভেচ্ছা উপহার স্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীকে দু’দফায় ১৫টি প্রশিক্ষিত কুকুর এবং ২০টি ঘোড়া দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বেনাপোল চেকপোস্ট দিয়ে এসব কুকুর ও ঘোড়া আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। 

আরও পড়ুন: সেনাবাহিনীকে ২০টি ঘোড়া ও ১০টি কুকুর উপহার দিল ভারত

সাভার ক্যান্টনমেন্ট থেকে আসা মেজর মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। গত দুই চালানে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে ১০ নভেম্বর ২০টি প্রশিক্ষিত ঘোড়া ও ১০টি কুকুর এবং ১৯ জানুয়ারি ৫টি কুকুর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার দেয়। 

আরও পড়ুন: ভারতের উপহারের ২০ লাখ ভ্যাকসিন গ্রহণ করলেন পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী

প্রশিক্ষিত কুকুরগুলো সাভার ক্যান্টনমেন্টে রাখা হয়েছে বলে তিনি জানান।

ইত্তেফাক/এএএম