ইঁদুর

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৯:৪৩

 

ঝুলছে বরই গাছে

বরই খাব, উপায় কী তার আছে?

পাকার আগেই খাচ্ছে ইঁদুর, খায় দিনে নয় রাতে

তাদেরকে কেউ দেখতে না পায় যাতে।

 

কাণ্ড অবাক, ইঁদুর সারি সারি

ওদের সাথে আমরা কি আর পারি?

উঠছে গাছের গোড়া বেয়ে, উঠছে টিনের চালে

তারপরে যায় পাতায় পাতায়, ডালে।

ঘুম থেকে রোজ উঠেই তাকাই বরই গাছের দিকে

পাকছে বরই হচ্ছে সাদা ফিকে

কিন্তু না যায় পাওয়া

এই বছরে বরই বুঝি হবে না আর খাওয়া।

 

থাকতো ইঁদুর মাটির নিচে এবং ঘরের কোণে

এখন তারা বদলে গেছে, কথা না আর শোনে

ছুটছে ওরা এদিক ওদিক

যাায় না বোঝা ভাব বা গতিক

কাটছে কাপড়, খাচ্ছে ফসল, দিচ্ছে গাছে হানা

ভাবছো ইঁদুর সহজ প্রাণি? মোটেও কিন্তু তা না।