দুলে দুলে ঢেউ তুলে উড়ে উড়ে যায়, উড়োউড়ি দেখে দেখে চোখ জুড়ে যায়। একটানা ডানা মেলে উড়ে ভেসে ভেসে— ঠাঁই নেয় আমাদের এই দেশে এসে। অতিথি এ পাখিরাই শীত এলে মেলে, ডোবা-নালা পেলে দেখি ডানা মেলে খেলে।