যাওয়ার মিছিল

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৯:৪৭

এই যে চলে যাওয়া

এখন তো নিয়মিত

                 শবানুগমন,

যাওয়ার মিছিলে

যত প্রিয় মুখ

                 নিকট স্বজন।

 

যেন সকলের

যাওয়ার জন্যে

                 খুব তাড়া,

কিন্তু ধরা যাক, তারা—

বেসামাল তাড়াহুড়ো করে

না গেলেই বা কী হতো?

 

পাষাণে বেঁধেছি বুক,

কষ্টগুলো সর্বভূক।

শূন্যতার সর্বনাশা স্রোত

নদীর মতোই বয়ে যায়

আমাদের শিরায় শিরায়।