তেরো শ নদীর দেশে

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৯:৪৭

পাশ দিয়ে বয়ে যাওয়া একটা খাল এঁকে

বড়শি ফেলে বসে আছি

কতিপয় পোনা শিকারির মুখ ফাতনা হয়ে

নিরামিষ জলে হাসে

 

জামের নুয়ানো ডালে বসে থাকা মাছরাঙা

হঠাত্ পোকার দিকে তাকিয়ে দক্ষিণে উড়ে যায়

 

খাল-বিল-নদী-নালা এঁকে এঁকে

নার্সারির অঙ্কনের খাতা থেকে

অবমুক্ত করি ফারাক্কার বেমক্কা বানের জলে

তেরো শ নদীর দেশে

 

নকশায় খাল-বিল-নদী-নালা এখনও আছে

প্রত্যক্ষ-পরোক্ষে যারা খেয়েছে বেবাক

কবিতার কসম, সন্তানের তাচ্ছিল্যে তোমরা

নিজেরই হত্যাদৃশ্য দেখবে একদা অনঙ্গ দুপুরে