অভিমান

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৯:৪৮

এখন আমার দুঃখগুলো মুখ্য হলেও হই না বিমুখ

একার ভেতর ডুবে থেকে সারাই অসুখ

বললে তোমার কী হতো আজ বলতে পারো

ভালোবাসা হয়তো তখন বাড়তো আরো

কী আসে যায় তোমার অমন মিথ্যে বলায়

দুঃখগুলো রাখছি পুষে আপন কলায়

যাও দূরে যাও এমন করে হূদয় থেকে

আমি না হয় মুখটা লুকাই তোমায় রেখে

ভুলগুলোকে ফুল করে যেই বাসবে ভালো

দেখবে তখন পৃথিবীতে কত্ত আলো।