আলুর ভালো ফলনে খুশি মান্দার চাষি

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ২১:৩২

মান্দায় আলুর ভালো ফলনের সঙ্গে দাম ভালো থাকায় খুশি চাষিরা। সরেজমিনে দেখা যায়, উপজেলার টিটিহারী, সিঙ্গা, তেঁতুলিয়া, কালিগ্রাম ও ভাঁরশো  ইউনিয়নে এ বছর ব্যাপক হারে আলুর চাষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মান্দা কার্যালয় জানায়, চলতি মৌসুমে উপজেলায় ৮৩০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। চাষি সামছুল আলম বলেন, আলু চাষে ঝামেলা কম, কিন্তু লাভ বেশি। আরেক চাষি তাপস বলেন, বর্তমানে আলুর ফলন ও দাম দুটোই ভালো। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাহেলা খাতুন বলেন, কম খরচে অধিক লাভ হয় এমন ফসল আবাদে উত্সাহিত করা হচ্ছে চাষিদের।