সংবাদ সংক্ষেপ

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২১:৫৫

কিশোরগঞ্জের উন্নয়ন আমাদের ভাবনা শীর্ষক মতবিনিময়

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে স্থায়ী উন্নয়ন করা সম্ভব। পরিকল্পনা ছাড়া টেকসই উন্নয়ন করা সম্ভব নয়। পরিকল্পনা বাস্তবায়ন করে কিশোরগঞ্জ উপজেলাকে ২০ বছরের মধ্যেই উন্নত  করা যাবে। শনিবার সন্ধ্যায় নীলফামারীর কিশোরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ‘কিশোরগঞ্জের উন্নয়ন-আমাদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রেসক্লাবের সভাপতি ফজল কাদিরের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ ন ম রুহুল ইসলাম, বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান, পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন, নিতাই ইউপি চেয়ারম্যান ফারূক উজ-জামান ফারূক, বাহাগিলী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু, চাঁদখানা ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান হাফি, মাগুড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাব, গাড়াগ্রাম ইউপি চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এছরারুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সাজু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলম হোসেন, জাতীয় পার্টি থেকে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ঠিকাদার ও সমাজসেবক রশিদুল ইসলাম রশিদ, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ টি এম আনিছুর রহমান আনু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হালিম, শাহজাহান সিরাজ, শামীম হোসেন বাবু প্রমুখ।

ঘাটাইলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা ঘাটাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার  জাতীয় বিজ্ঞান ও  প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা পালিত হয়। দুই দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ. কে.এম শামসুল হক, একাডেমিক সুপারভাইজার  মোঃ সালাহ উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক প্রমুখ। উপজেলা পরিষদ হল রুমে মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মেলায় অংশ নেয়।

বিরামপুরে এম.পি শিবলী সাদিককে সংবর্ধনা

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা দিনাজপুর-৬ আসনের এম.পি শিবলী সাদিককে সোমবার বিরামপুর পৌর পরিষদের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুইবার নির্বাচিত দিনাজপুর-৬ আসনের এম.পি শিবলী সাদিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মণ্ডল, সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, হাকিমপুর পৌসভার মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আঃ রহমান লিটন, ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাফে খন্দকার শাহেনশা, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নারু গোপাল কুণ্ডু, হাকিমপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন-উর রশিদ প্রমুখ।

কলমাকান্দায় কম্বল বিতরণ

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা কলমাকান্দায় উপজেলা প্রশাসনের ত্রাণ শাখা হতে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন শীতার্ত লোকজনের মধ্যে গত সপ্তাহব্যাপী বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাড়া-মহল­ায় কম্বল বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে ত্রাণ শাখার কর্মকর্তাসহ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আল মামুন, ভেটেরিনারি সার্জন ডা. ফারুক আহম্মেদ, প্রেসক্লাব সম্পাদক মো. ফখরুল আলম খসরুসহ স্থানীয় সংবাদদাতাগণ।       

মধুখালীতে ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময়

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালীতে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান মোল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেব প্রসাদ রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল  হক বকু। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলীউজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ইউসুফ হোসেন মোল্যা, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান, সহ-প্রচার সম্পাদক মো. রেজাউল করিম তুহিনসহ বাগাট ইউনিয়ন  আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।

বিশ্বনাথে বিদ্যালয়ে ৫ প্রবাসী সংবর্ধিত

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা সিলেটের বিশ্বনাথে গতকাল সোমবার ৫ যুক্তরাজ্য প্রবাসীকে সংবর্ধনা দিয়েছে অলংকারী ইউনিয়নের সানশাইন মডেল একাডেমী। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দে। একাডেমির ভাইস-প্রিন্সিপাল প্রদীপ কুমার সেনগুপ্তের সভাপতিত্বে ও ভাইস-চেয়ারম্যান সুরমান আলী সুমনের পরিচালনায় সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্টের উপদেষ্টা মদরিছ আলী, ট্রাস্টের চেয়ারম্যান এম. এ মল্লিক আহমেদ, ভাইস-চেয়ারম্যান বশির আলী, ট্রাস্টের সাধারণ সম্পাদক গিয়াস মিয়া, ট্রেজারার বেলাল আহমদ। এতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির শিক্ষক আব্দুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী সিতার মিয়া, রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সালেহ আহমদ তোতা, বিশ্বনাথ বিডি ২৪ ডটকম সম্পাদক ও প্রকাশক তজম্মুল আলী রাজু, ব্যবসায়ী মিনহাজ চৌধুরী প্রমুখ।

তিতাসে আন্তঃ প্রাথমিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা গতকাল সোমবার কুমিল্লার তিতাসে উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ দিনব্যাপী উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. রাশেদা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মো. মহসীন ভুঁইয়া, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মুহীত উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আউয়াল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা. আনোয়ারা চৌধুরী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. আইয়ুব মিয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন ও আবদুস সালাম প্রমুখ।

এদিকে গতকাল সোমবার তিতাসের কালাইগোবিন্দপুর হযরত শেখ বদিউজ্জামান (রহ:) মহিলা দাখিল মাদরাসার উদ্যোগে কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী সিআইপিকে সংবর্ধনা প্রদান ও দাখিল পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মহিলা দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ ফজলুল রহমান শিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী সিআইপি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মো. মহসীন ভুঁইয়া ও সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা. আনোয়ারা চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার আক্তার হোসেন নিজাম, ডেপুটি কমান্ডার মোশারফ হোসেন আনছারী, ইউপি চেয়ারম্যান মো. নূরনবী, নুরুন নাহার পারভীন, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আব্দুর রউফ প্রমুখ।