এবার টেলিভিশন পর্দায় প্রথমবারের মতো প্রিমিয়ার হতে যাচ্ছে চলচ্চিত্র ‘পাঠশালা’।
আগামী ২৫ জানুয়ারি রাত ১০ টায় ও ২৬ জানুয়ারি বিকাল ৩ টায় দুরন্ত টেলিভিশনে ‘পাঠশালা’র প্রিমিয়ার প্রদর্শিত হবে।
এক মেধাবী পথশিশু মানিকের জীবন জয়ের অদম্য গল্প নিয়ে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘পাঠশালা’ নির্মাণ করেছেন নির্মাতাজুটি ফয়সাল রদ্দি এবং আসিফ ইসলাম। বন্ধুত্ব, প্রত্যাশা আর স্বপ্নপূরণের টানটান গল্প ‘পাঠশালা’। পাঠশালার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী হাবিব আরিন্দা, চুমকির চরিত্রে ইমা আক্তার কথা। অন্যান্য চরিত্রে আছেন নাজমুল হুসেইন রাজু, ফারহানা মিঠু, রুমি হুদা, গাজী ফারুক, তৌফিকুল ইমন ও আমিরুল ইসলাম বাবু প্রমুখ।
