মেয়ের বিরুদ্ধে জিডি দায়ের করেছেন এক অবসরপ্রাপ্ত বিচারপতি। মঙ্গলবার রাতে রাজধানীর শাহবাগ থানায় এই জিডি দায়ের করেন অবসরপ্রাপ্ত বিচারপতি শামছুল হুদা। জিডিতে আসামি করা হয়েছে তার মেয়ে তুহিন সুলতানা ও আইপি টেলিভিশন মজার টিভি -এর প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তা মাহসান স্বপ্ন। রাতে এই জিডি দায়ের করার কথা স্বীকার করেছেন শাহবাগ থানার ওসি মামুনুর রশিদ।
আরও পড়ুন: মেয়েসহ গ্রেফতার পিকে হালদারের আইনজীবী
জিডিতে উল্লেখ করা অভিযোগের তথ্য দিয়ে শাহবাগ থানার ওসি বলেন, ‘অবসরপ্রাপ্ত বিচারপতির বাসা সেগুনবাগিচায়। তিনি অভিযোগ করেছেন, তার মেয়ে তুহিন সুলতানা খারাপ হয়ে গেছে। এক ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল। ওই ছেলেকে তার মেয়ে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করে। এরপর তুহিন সুলতানা তার (বিচারপতি) স্ত্রীর মোবাইল ফোনের সিমকার্ড ব্যবহার করে বিভিন্ন জনের কাছে টাকা পয়সা দাবি করে। তুহিন সুলতানা ধানমন্ডির বিভিন্ন রাস্তায় ভিক্ষুক বেশে ঘুরে বেরিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ মজার টিভিতে প্রচার করে তার ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।’
ইত্তেফাক/কেকে
